চট্টগ্রাম, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজীদ থানার অক্সিজেন মোড়ে শুক্রবার ভোরে আগুন লেগে একটি বেকারি ও মুদি দোকান, বসতঘর ও মসজিদ পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
আগ্রাবাদ দমকল স্টেশনের কর্মী প্রহল্লাদ সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৫ টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে মোহাম্মদ আজিজের মালিকানাধীন একটি বেকারি কারখানায় আগুন লাগে। মুহূর্তেই তা বেকারির গুদাম, পার্শ্ববর্তী মোহাম্মদ রফিকের মালিকানাধীন মুদির দোকান ও বসত ঘর এবং বায়তুস সালাম জামে মসজিদে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল কর্মী বলেন, অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এমএসবি/২১৩৭ ঘ.
bdnews24