২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের এক বছরের তৎপরতার খতিয়ান

দুর্নীতি দমন কমিশন চলতি বছরের ২৫ ফেব্র"য়ারির পর থেকে এ পর্যন্ত ২৫৬ জনকে সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে (দুদক)। একই সঙ্গে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ১৪১টি মামলাও দায়ের করেছে কমিশন। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিং-এ সাংবাদিকদের এসব কথা জানান কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2007, 07:17 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশন চলতি বছরের ২৫ ফেব্র"য়ারির পর থেকে এ পর্যন্ত ২৫৬ জনকে সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে (দুদক)। একই সঙ্গে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ১৪১টি মামলাও দায়ের করেছে কমিশন। ওই মামলাগুলোর মধ্যে ১৮টির রায় দেওয়া হয়েছে। এছাড়া ৬৯ টি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। বিচারাধীন রয়েছে ৫৩ টি মামলা। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিং-এ সাংবাদিকদের এসব কথা জানান কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল। তিনি আরও বলেন,"গত এক বছরে কমিশন দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কমিশনের জন্য নতুন বিধিমালা প্রণয়ন, জনবল কাঠামো তৈরিসহ নানাভাবে একে স্ব-শাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম জোরদার করতে ২২টি সমন্বিত জেলায় কমিশনের অফিস স্থাপন করা হয়েছে।" হানিফ ইকবাল বলেন,"২৫৬ জনকে সম্পত্তির হিাসব চেয়ে যে নোটিশ দেওয়া হয়েছিল, তাদের মধ্যে ২৩৯ জন তাদের সম্পত্তির হিসাব কমিশনের কাছে দাখিল করেছে।" তিনি বলেন,"ভালো কাজ করার জন্য কমিশনের ২০ জন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। একই সঙ্গে ৬ জন কর্মকর্তাকে খারাপ কাজের জন্য বিভাগীয় শাস্তির পাশাপাশি তিরস্কারও করা হয়েছে।" মহাপরিচালক জানান, দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির জন্য কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী ৩৮টি জেলা সফর করেছেন। একই সঙ্গে প্রতিটি জেলা-উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। তিনি কয়েকটি মামলার অভিযোগপত্র দেওয়ার কথা জানান সাংবাদিকদের। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিসি/এমএ/১৩০৬ঘ.