২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে পাঠানো পুরাকীর্তি ফিরিয়ে আনার কাজ শুরু

ফ্রান্সে পাঠানো ৪২টি পুরাকীর্তি দেশে ফিরিয়ে আনার জন্য সেগুলো আবার বাক্সবন্দি করার কাজ শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ বি এম আবদুল হক চৌধুরী বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "ফরাসি দূতাবাস জানিয়েছে পুরাকীর্তিগুলো দেশে ফিরিয়ে আনার জন্য পুনরায় বাক্সবন্দি করার কাজ চলছে। বাক্সে ভরার সময় বাংলাদেশের দুজন প্রতিনিধি উপস্থিত থেকে সেগুলো বুঝে নেবেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 08:24 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সে পাঠানো ৪২টি পুরাকীর্তি দেশে ফিরিয়ে আনার জন্য সেগুলো আবার বাক্সবন্দি করার কাজ শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ বি এম আবদুল হক চৌধুরী বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "ফরাসি দূতাবাস জানিয়েছে পুরাকীর্তিগুলো দেশে ফিরিয়ে আনার জন্য পুনরায় বাক্সবন্দি করার কাজ চলছে। বাক্সে ভরার সময় বাংলাদেশের দুজন প্রতিনিধি উপস্থিত থেকে সেগুলো বুঝে নেবেন।" সংস্কৃতি সচিব বলেন, "পুরাকীর্তিগুলো নকল করার কোনো সুযোগ নেই। কারণ এগুলোর গায়ে গোপন চি‎হ্ন দেয়া আছে। এসব গোপন চি‎হ্ন নিশ্চিত করার পরই পুরাকীর্তিগুলো গ্রহণ করবেন আমাদের প্রতিনিধিরা।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "পুরাকীর্তি পাঠানোর বিষয়ে সে সময় চুক্তি করা না হলে আমাদের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল।" এখন ফ্রান্সের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "এমন ঘটনা ঘটলে সেটি হবে দুর্ভাগ্যজনক।" প্যারিসের গিমে জাদুঘরে প্রদর্শনীর জন্য ১ ডিসেম্বর ১০টি বাক্সে ৪২টি পুরার্কীর্তি পাঠানো হয়। পরে দ্বিতীয় দফায় ১৪৫টি প্রত