ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরাকীর্তি চুরির ঘটনায় এবং প্যারিসের গিমে মিউজিয়ামে বাংলাদেশের পুরাকীর্তি প্রদর্শনী বন্ধে বিভিন্ন মহলের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ-ফ্রান্সের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সুসম্পর্কে কোনো অবনতি ঘটবে না বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার এই আশাবাদের কথা জানানো হয়।
বৃহস্পতিবার সকালে এ ব্যাপারে তিনি বলেন, "এ ঘটনার পরও আমরা বিশ্বাস করি বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান সম্পর্ক এতোটাই দৃঢ় যে এটি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না।"
এ ছাড়া দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কর্মকাণ্ডেও এটি কোনো রকম প্রভাব ফেলবে না বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এমএ/১১২৫ ঘ.
bdnews24