২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুর শহর আ'লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সার বিতরণে অনিয়মের অভিযোগে বুধবার রাতে জামালপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সার ব্যবসায়ী বিজন কুমার চন্দ্রকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 04:15 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

জামালপুর, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার বিতরণে অনিয়মের অভিযোগে বুধবার রাতে জামালপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সার ব্যবসায়ী বিজন কুমার চন্দ্রকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। জামালপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, সদর উপজেলার তুলশীপুর বাজারে বুধবার বিকেলে বিজন কুমার চন্দ্রের প্রতিষ্ঠান থেকে সার বিতরণ করা হয়। কিন্তু প্রতিটি বস্তায় পাঁচ থেকে সাত কেজি করে সার কম দেওয়ায় কৃষকরা ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আশরাফ আহমেদকে জানান। পরে রাত ৮টার দিকে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জামালপুর ডিবি পুলিশ বিজন কুমার চন্দ্রকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে মামলা করা হবে বলে জানান এনামুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২২০৮ ঘ.