বান্দরবান, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- 'নিরাপত্তার কারণে' পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে দেশি - বিদেশি পর্যটকদের ভ্রমণ করতে দেওয়া হচ্ছে না। ওই এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা কর্তৃপক্ষ পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণ করছেন। সরেজমিনে দেখা গেছে, চলতি শীতে পর্যটনের ভরা মৌসুমে বিশেষ করে পার্বত্য জেলা বান্দরবানে প্রচুরসংখ্যক দেশি-বিদেশি পর্যটক ভিড় করছেন। বিপ্লব রহমানের প্রতিবেদনে বিস্তারিত
বান্দরবান, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- 'নিরাপত্তার কারণে' পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে দেশি - বিদেশি পর্যটকদের ভ্রমণ করতে দেওয়া হচ্ছে না। ওই এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা কর্তৃপক্ষ পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণ করছেন।
সরেজমিনে দেখা গেছে, চলতি শীতে পর্যটনের ভরা মৌসুমে বিশেষ করে পার্বত্য জেলা বান্দরবানে প্রচুরসংখ্যক দেশি-বিদেশি পর্যটক ভিড় করছেন। নিরাপত্তা বাহিনী অল্প যে কয়েকটি এলাকায় তাদের ভ্রমণের অনুমতি দিচ্ছেন, সে ক্ষেত্রেও নিতে হচ্ছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
এ বিষয়ে জানতে চাওয়া হলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারি পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার জাকারিয়া খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূলত নিরাপত্তার কারণেই ওই ব্যবস্থা নেওয়া হয়েছে।"
কিছুদিন আগে জেলার থানচিতে ড্যানিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (ডানিডা) কর্মকর্তা সুমন শরীফের অপহরণের কথা উল্লেখ করে আইএসপিআর কর্মকর্তা বলেন, "দুর্গম পাহাড়ে এ রকম কোনো অঘটন যাতে আর না হয়, সে জন্যই এই ব্যবস্থা।"
তিনি আরও বলেন, "বিদেশি পর্যটক বা কর্মকর্তা পার্বত্য জেলা শহরের বাইরে কোথাও গেলে সাধারণত আমরা তাদের নিরাপত্তা প্রহরার ব্যবস্থা করি।"
নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, বান্দরবানে বেড়াতে আসা দেশি পর্যটকদের দূরবর্তী জায়গার মধ্যে শুধু বগালেক ও কেওক্রাডাং পর্যন্ত ভ্রমণ করার সুযোগ মিলছে। তবে এ জন্য তাদের রুমা ঘাট, রুমা বাজার ও বগালেক সেনা ছাউনিতে তিন দফায় নামধাম লেখাতে হয়। তবে তাজিনডং, নাইক্ষং ছড়ি, রোয়াং ছড়ি ও আলি কদমের দুর্গম পাহাড়ে ভ্রমণ করার অনুমতি আদৌ মিলছে না।
অন্যদিকে জেলা সদরের কাছে শৈল প্রপাত, চিম্বুক, নীল গিরি, ফারুক পাড়া, শ্যারন পাড়া ও টংকাবতির পাহাড়ে ভ্রমণ করার জন্য অনুমতির প্রয়োজন নেই।
ঈদ, বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটিতে বান্দরবানে দেশি পর্যটকদের এবার সমাগম হয়েছে প্রচুর। জেলার বেসরকারি হোটেল ও সরকারি রেস্ট হাউজগুলো খালি পাওয়াই দুষ্কর।
নিরাপত্তা সূত্র মতে, ভারত ও মায়নমার সীমান্ত ঘেরা ছোট পাহাড়ি জেলা বান্দরবানে আরাকান আর্মি, ন্যাশনাল ইউনাইটেড পার্টি অব আরাকান (নুপা), ন্যাশনাল ইউনাইটেড ফোর্স অব আরাকান (নাফা), আরাকান রেভ্যুলেশনারি ইন্টারন্যাশনাল ফোর্স (আরিফ), রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনসহ অন্তত ১২ টি বিদেশি গেরিলা গ্র"প সক্রিয় আছে। সশস্ত্র এই গ্র"পগুলো চাঁদা আদায়ের জন্য মাঝে মধ্যেই সীমান্ত অতিক্রম করে অপহরণের ঘটনা ঘটাচ্ছে।
এ বছরের ২৫ জুন মায়ানমারের ১০/১২ জনের একটি সশস্ত্র গ্র"প ডানিডা কর্মকর্তা সুমন শরীফকে থানচি থেকে অপহরণ করে। ২০০৪ সালের ৪ ফেব্র"য়ারি দ্ইু কোটি টাকা মুক্তিপণের দাবিতে আরাকান আর্মির সদস্যরা বেসরকারি পর্যটন সংস্থা গাইড ট্যুরস লিমিটেডের হোটেল কর্মকর্তা হাসান মাহবুব বাবলুকে অপহরণ করে । সেনা অভিযান চালিয়ে মায়ানমার সীমান্তের গহীন অরণ্য থেকে তাদের উদ্ধার করা হয়।
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান - এই তিন জেলা নিয়ে গঠিত দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রামের আয়তন পাঁচ হাজার ৯৩ বর্গমাইল।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর এক শান্তিচুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে পার্বত্য এলাকায় সেনা বাহিনীর সঙ্গে সাবেক গেরিলা গ্র"প শান্তি বাহিনীর দু'দশকের রক্তক্ষয়ী সশস্ত্র সংঘাতের অবসান ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১২১৬ ঘ.
bdnews24