সিলেট, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কানাইঘাট উপজেলায় সুরমা নদীতে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে গৌরীপুর গ্রামের ৮০০ ফুট এলাকা বিলীন হয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঙ্গলবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
গত তিন দিনে গৌরীপুর গ্রামের কয়েকটি ঘর ও বেশকিছু গাছপালা নদী গর্ভে হারিয়ে গেছে। বেশ কয়েকটি বাড়ির লোকজনকে নদীর তীরের এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে।
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফায়েল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি স্থানীয় জনসাধারনের সঙ্গে আলাপ করে জেনেছেন, গত বন্যার সময় মাটি সরে যাওয়ায় আকস্মিক এ ভাঙন দেখা দিয়েছে।
তিনি বলেন, "ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২০০৬ ঘ.
bdnews24