২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে দুর্ঘটনায় দু'জন নিহত, আহত ৩

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুট্ট রেল ক্রসিংয়ের কাছে সোমবার রাতে একটি ট্রাক রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। আহত হয় আরও তিনজন। অন্যদিকে, জেলার রেলগেটের কাছে ট্রেনের চাকায় কাটা পড়ে মারা গেছেন এক নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2007, 06:49 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

জয়পুরহাট, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুট্ট রেল ক্রসিংয়ের কাছে সোমবার রাতে একটি ট্রাক রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। আহত হয় আরও তিনজন। অন্যদিকে, জেলার রেলগেটের কাছে ট্রেনের চাকায় কাটা পড়ে মারা গেছেন এক নারী। আক্কেলপুর থানা পুলিশ জানায়, মুরগী বহনকারী ওই ট্রাকটি আক্কেলপুর থেকে ঢাকা যাওয়ার পথে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় নিহতের নাম মিজানুর রহমান; তার বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার গন্ডগ্রামে। আহত হন, বগুড়া জেলা সদরের পূর্ব পাঞ্জা গ্রামের আলাউদ্দীন, চককান্দি গ্রামের মোহাম্মদ আলী ও ফুলবাড়িয়া গ্রামের বাপ্পী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনের নিচে কাটা পড়ে নিহত শিউলী ওরফে পারুলের বাড়ি জয়পুরহাট সুইপার কলোনিতে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতযান আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে শিউলী মারা যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১২৪২ ঘ.