২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজারে বিএসইসি ভবনে আগুন, ক্ষয়ক্ষতি হয়নি

রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে সোমবার রাতে আগুন লাগে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে গত ২৬ ফ্রেব্রয়ারি বিএসইসি ভবনে আগুন লেগে চারজনের মৃত্যু হয়। দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও আরটিভিসহ অন্তত ১০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে ১১ তলা ভবনটিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2007, 06:26 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে সোমবার রাতে আগুন লাগে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে গত ২৬ ফ্রেব্রয়ারি বিএসইসি ভবনে আগুন লেগে চারজনের মৃত্যু হয়। দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও আরটিভিসহ অন্তত ১০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে ১১ তলা ভবনটিতে। ফায়র সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক খোন্দকার সামসুজ্জোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভবনটির নিচতলায় নিরাপত্তা রক্ষীদের একটি কক্ষে আনুমানিক ১০টা ৪০-এ আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড সাদা ধোঁয়া তিন তলা পর্যন্ত ছড়িয়ে পড়লে ভবনটির ওপরের অংশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল কর্মীরা ১১টা ১০এ ঘটনাস্থলে পৌঁছায়। রাত পৌনে ১২টার দিকে তারা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। সামসুজ্জোহা জানান, আগুনের উৎস খুঁজে বের করতেই প্রায় ১৫ মিনিট সময় লেগে যায়। পরে নিরাপত্তা রক্ষীদের ওই কক্ষটিকে সনাক্ত করা গেলেও দরজায় তালা দেওয়া থাকায় আরো সময় নষ্ট হয়। কর্তৃপক্ষের কাছে চাবি না পেয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে আগুন নেভাতে শুরু করে দমকল কর্মীরা। ১১টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি আয়ত্বে চলে আসে। তিনি বলেন, "কক্ষটি থেকে একটি পোড়া ঝাড়