২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

চুয়াডাঙ্গার জীবন নগর-দত্ত নগর সড়কে সোমবার সকালে ট্রাকের ধাক্কায় হাতেম আলী (৬০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2007, 11:33 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

চুয়াডাঙ্গা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুয়াডাঙ্গার জীবন নগর-দত্ত নগর সড়কে সোমবার সকালে ট্রাকের ধাক্কায় হাতেম আলী (৬০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। হাতেম আলীর বাড়ি জীবন নগর হাসপাতাল পাড়ায়। জীবন নগর থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, বালি ভর্তি একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে হাতেম আলী ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ট্রাকটি আটক করেছে, তবে চালক পলাতক। নিহতের ছেলে কাশেম আলী এ ব্যাপারে একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/১৭১২ ঘ.