২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে আগুনে পুড়ে গেছে ১০টি ঘর

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিচ্ছিন্ন নিম্নাঞ্চল চরগজারিয়ায় শনিবার রাতে এক অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2007, 10:55 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

লক্ষ্মীপুর, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিচ্ছিন্ন নিম্নাঞ্চল চরগজারিয়ায় শনিবার রাতে এক অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে গেছে। প্রকল্পের অধিবাসীরা জানান, আশ্রায়ণ প্রকল্পের ১ নম্বর ব্যারাকে চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ড ঘটে। আশ্রায়ণের অন্যান্য বাসিন্দারা প্রায় ২ ঘন্টায় আগুন নেভায়। আগুনে বসত ঘরের আসবাবপত্র ও গবাদিপশুসহ পাঁচ লাখ টাকার বেশি মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রোববার সকালে রামগতি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান চরগজারিয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি প্রতি পরিবারকে নগদ ৩০০ টাকা, একটি করে শাড়ি ও লুঙ্গী দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৬৪৬ ঘ.