২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষে প্রস্তুত ঢাকা চিড়িয়াখানা

প্রতিবারের মতো এবারের ঈদেও ৪০ থেকে ৫০ হাজার দর্শনার্থী আসবে চিড়িয়াখানায়- এমনই আশা কর্তৃপক্ষের। আর তাই বাড়তি এই চাপ সামলাতে প্রস্তুতিও নেওয়া হয়েছে যথেষ্ট। দর্শকরা যাতে খাঁচাবন্দি নির্বিবাদ প্রাণীদের অহেতুক যন্ত্রণা না দিতে পারে সেজন্য থাকবে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ব্যবস্থা। অতিরিক্ত মানুষের সমাগমে প্রাণীরা ভয় পেয়ে ও উত্তেজিত হয়ে যাতে কোনো অঘটন না ঘটায় সেজন্যও সতর্ক রয়েছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে ঈদ উপলক্ষে পুরোপুরি প্রস্তুত ঢাকা চিড়িয়াখানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2007, 11:12 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - খাঁচার সামনে যে লেখা ছিল 'এরা বুদ্ধিমান প্রাণী'! ভেতরে দেখা গেলো একটা শিম্পাঞ্জি। মানে শিম্পাঞ্জিরা বুদ্ধিমান প্রাণী। বুঝতে সমস্যা হলো না তাদের কাজকর্ম দেখে। তার পায়ের তলায় পড়ে আছে একটা লাল আপেল, আর হাতে গলফ স্টিকের মতো লোহার স্টিক। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল এই বুঝি আপেলটা বাইরে ছুড়ে দেবে। কিন্তু না শিম্পাঞ্জিটা শেষমেশ সেরকম কিছু করেনি। কারণ আসলেই তারা 'বুদ্ধিমান প্রাণী'। ঈদের মাত্র একদিন আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা চিড়িয়াখানায় ঘুরে দেখা গেছে পুরো চিড়িয়াখানায় সাজ সাজ রব। চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। প্রাণীগুলোও যেন অনেকটা চাঙা। তাদের আবার ঈদ লেগেছে কিনা, কে জানে! তবে ঈদের আগেই ঈদ লেগেছে শিশু শাওনের। "বাঘ মামা আইসক্রিম খাবা? গাড়িতে চড়বা", এভাবে টুকটুক করে কথা বলছিল শিশু শাওন। ঈদের দিন চিড়িয়াখানায় প্রচণ্ড ভিড় থাকবে এই অনুমানে তার মামা রিপন একদিন আগেই ভাগ্নেকে নিয়ে চলে এসেছেন চিড়িয়াখানায়। তবে বানরের মন খারাপ দেখে শাওনেরও মনটা খারাপ হয়ে যায়। সে কি আর বুঝে অভুক্ত বানর আর কতো বাদরামি করতে পারে! পাশেই দুটি ভাল