চট্টগ্রাম, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বুনো হাতির আক্রমণে বুধবার মধ্যরাতে জেলার বোয়ালখালী উপজেলার আমুচিয়া গুচ্ছগ্রামের একই পরিবারের তিন সদস্য নিহত এবং একজন আহত হয়েছে।
হাতির পায়ের নিচে চাপা পড়ে আব্দুল মোতালেব (৭০), তার স্ত্রী জরিনা বেগম (৫৫) ও মেয়ে নুরজাহান বেগম (২৫) ঘটনাস্থলে নিহত হয়।
আহত হয়েছে নুরজাহান বেগমের ছেলে সাইফুর রহমান (৪)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র শ্রী বড়
bdnews24