২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যখন যেখানে ঈদের জামাত

পবিত্র ঈদ উল আজহার দিন শুক্রবার রাজধানীর জাতীয় ঈদগাহসহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) উদ্যোগে প্রধান জামাত হবে রোববার সকাল ৮টায় জাতীয় ঈদগাহে। সেখানে ইমামতি করবেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম মুফতি মোহাম্মদ নূরউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2007, 10:01 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পবিত্র ঈদ উল আজহার দিন শুক্রবার রাজধানীর জাতীয় ঈদগাহসহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) উদ্যোগে প্রধান জামাত হবে রোববার সকাল ৮টায় জাতীয় ঈদগাহে। সেখানে ইমামতি করবেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম মুফতি মোহাম্মদ নূরউদ্দিন। তবে খারাপ আবহাওয়া থাকলে এই জামাত ঈদগাহের পরিবর্তে একই সময়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে বলে ডিসিসি'র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রতিবছরের মতো এবারও ডিসিসির ব্যবস্থাপনায় মহানগরীর ৯০টি ওয়ার্ডে চারটি করে মোট ৩৬০টি জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে প্রধান জামাতের পাশে পর্দা দিয়ে নারীদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিদেশি রাষ্ট্রদূত বা কূটনীতিক এবং তাদের স্ত্রীদের নামাজ আদায়ের জন্যও আলাদা জায়গার ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন মুসল্লিদের জন্য ঈদগাহে ওজুর পানি সরবরাহ এবং মোবাইল টয়লেট স্থাপনেরও উদ্যোগ নিয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুক্রবার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত ৮টায়, তৃতীয় জামাত ৯টায়, চতুর্থ জামাত ১০টায় এবং সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়া, ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় স্থানীয় সময়সূচি অনুযায়ী মহানগরীর ৯০টি ওয়ার্ডে চারটি করে মোট ৩৬০টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে একটি জামাতসহ মোট ৩৬১টি (মাঠ/মসজিদ) স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রাজধানীতে সর্বশেষ জামাত সকাল ১১টা ২৫ মিনিটে আজিমপুর দায়রা শরীফ দায়েমীয়া শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হবে। চারটি করে ঈদ জামাত: মহাখালীর মসজিদে গাউছুল আজমে চারটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টা, দ্বিতীয় জামাত সাড়ে ৮টা, তৃতীয় জামাত সাড়ে ৯টা এবং সর্বশেষ জামাত হবে ১০টা ১৫ মিনিটে। তিনটি করে ঈদ জামাত: ইসলামবাগ ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল সাড়ে ৭টা, দ্বিতীয় জামাত সাড়ে ৮টা ও তৃতীয় জামাত ৯টা ১৫ মিনিটে, সায়েদাবাদ পাক দরবার শরীফ বড় জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টা, দ্বিতীয় জামাত ৯টা এবং তৃতীয় জামাত ১০টায়, আরামবাগ দেওয়ানবাগ শরীফে প্রথম জামাত সকাল ৮টা, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টা ও তৃতীয় জামাত ১০টায়। দুটি করে ঈদ জামাত: বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় মসজিদ কাটাবনে প্রথম জামাত সকাল সাড়ে ৭টা ও দ্বিতীয় জামাত ৮টা ১৫ মিনিটে, নীলক্ষেত মরিয়ম বিবি শাহী মসজিদে প্রথম জামাত সকাল ৭টা ৪৫ মিনিট ও দ্বিতীয় জামাত ১০টায়, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল ঈদগাহ মাঠে প্রথম জামাত সকাল সাড়ে ৭টা ও দ্বিতীয় জামাত ৮টা ১৫ মিনিটে, দক্ষিণ বনশ্রী জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টা ও দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়, মিরপুর ১১ নং মসজিদ বায়তুল ফালাহ কমপ্লেক্সে প্রথম জামাত সকাল সাড়ে ৭টা ও দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়, উত্তরা মসজিদ আল-মাগফেরায় প্রথম জামাত সকাল ৮টা ও দ্বিতীয় জামাত সকাল ৯টায়। সকাল সাড়ে ৭টা: ব্রাদার্স ইউনিয়ন খেলার মাঠ, লালমাটিয়া মসজিদ-এ-বায়তুল হারাম, জামিয়া শরিয়াহ মালিবাগ জামে মসজিদ, মধ্যবাড্ডা কানুমিয়ার পুকুরপাড় জামে মসজিদ। সকাল ৭টা ৪৫ মিনিট: মিরপুর সেনপাড়া পর্বতা মুন্সিবাড়ি জামে মসজিদ, পশ্চিম আগারগাঁও দারুল ঈমান জামে মসজিদ, মিরপুর মারকাজে ইশা আতে ইসলাম দরবারে ফুরফুরার জামে মসজিদ, বায়তুল আমান হাউজিং জামে মসজিদ। সকাল ৮টা: খিলগাঁও প্রভাতিবাগ জামে মসজিদ, আদাবর মেহেদিবাগ জামে মসজিদ, লক্ষ্মীবাজার নূরানী জামে মসজিদ, পল্লবী আল-আরাবিয়া জামে মসজিদ ও বাহরুল উলুম মাদ্রাসা, ২নং ওয়ার্ড কেন্দ্রীয় ঈদগাহ ময়দান (লালমাঠ) মিরপুর- ১২, লক্ষ্মীবাজার মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদ, সিংটোলা সিঁতারা বেগম জামে মসজিদ, এলিফ্যান্ট রোড এরোপ্লেন মসজিদ, বারিধারা বাইতুল আতীক কেন্দ্রীয় জামে মসজিদ, বাসাবো খেলার মাঠ, আরমানিটোলা তারা মসজিদ, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠ, লালবাগ শাহী মসজিদ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া বকশীবাজার, নয়াপল্টন জামে মসজিদ, মিরপুর- ১২ নং ডি ব্লক ঈদগাহ মাঠ, ঢাকা রেলওয়ে স্টেশন প্ল্যাটফরম কমলাপুর, হাজারীবাগ কলেজ অব লেদার টেকনোলজি মাঠ, বনানী কড়াইল টিএন্ডটি জামে মসজিদ, মিরপুর বুদ্ধিজীবী শহীদ মিনার ময়দান, ফার্মগেট মসজিদ বায়তুশ শরফ, সায়েদাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় খেলার মাঠ, মোহাম্মদপুর জহুরী মহল্লা বাইতুত তাইয়্যেব জামে মসজিদ, মোহাম্মদ জয়েন্ট কোয়াটার তৈয়্যেবিয়া জামে মসজিদ, মিটফোর্ড রোড জামে মসজিদ, শেরেবাংলা নগর গণভবন মসজিদ, মগবাজার টিএন্ডটি কলোনি জামে মসজিদ, শাহজাহানপুর রেলওয়ে কলোনি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, মোহাম্মদপুর মসজিদ-ই-বায়তুল ফেরদাউস, কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদপুর কৃষি বাজার তাহেরিয়া জামে মসজিদ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ঈদগাহ, দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় মসজিদ- ২, কলাবাগান বশিরউদ্দিন রোড জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা, মিরপুর শেরেবাংলা জাতীয় আউটার স্টেডিয়াম নং- ২, উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদ, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, কাওরান বাজার আম্বরশাহ শাহী মসজিদ। সকাল ৮টা ১৫ মিনিট: ধানমন্ডি ঈদগাহ ময়দান, মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স ঈদগাহ মাঠ, আজিমপুর সরকারি কলোনি ঈদগাহ মাঠ, লালবাগ কেল্লা মসজিদ, শ্যামলী এস ও এস শিশু পল্লী জামে মসজিদ, ধূপখোলা ইস্ট এন্ড ক্লাব ময়দান। সকাল সাড়ে ৮টা: নারিন্দা মশুরীখোলা শাহ সাহেব বাড়ি জামে মসজিদ, মাতুয়াইল দরবারে মোজাদ্দেদিয়া, উত্তরখান হযরত শাহ কবির (রহ.) ওয়াকফ এস্টেট কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠ, পূবাইল মাঝুখান ঈদগাহ মাঠ, মিরপুর- ১৪ বাইতুল ইহতিরাম জামে মসজিদ, সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠ কাফরুল, গুলশান সেন্ট্রাল মসজিদ এবং ঈদগাহ ময়দান। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঈদের জামাত: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টায় ঈদের প্রথম জামাত এবং ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সলিমুল্লাহ হল মেইন গেট সংলগ্ন মাঠ ও শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হল মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল ৮টা ১৫ মিনিটে বুয়েট কেন্দ্রীয় মসজিদে ওই জামাত হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটমক/এসএম/এসএনডি/এমএইচবি/১৫৫০ ঘ.