ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রাম, পটুয়াখালী, চাঁদপুরের অনেক গ্রামসহ দেশের আরও কিছু এলাকার মানুষ বুধবার ঈদ-উল-আজহা পালন করবে।
আমাদের চট্টগ্রাম অফিস জানিয়েছে, দক্ষিণ চট্টগ্রামের ২০টির বেশি গ্রামে হানাফি মাজহাবের অনুসারীরা বুধবার ঈদ পালন করবে। সাতকানিয়া মীর্জার খিল দরবার শরিফ প্রাঙ্গণ ও চন্দনাইশ শাহসুফী দরবার শরিফ প্রাঙ্গণে সকাল নয়টায় দুটি প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
চন্দনাইশের স্থানীয় সংবাদদাতা এসএম রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, বাঁশখালী উপজেলার ২০ টির বেশি গ্রামে ঈদ উদযাপিত হবে।
তিনি জানান, হানাফি মাজহাবের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের অন্যান্য স্থানের চেয়ে দুদিন আগেই ঈদুল আজহা উদযাপন করবেন। এসব গ্রামের মানুষ প্রায় দুইশ বছর ধরে ঈদসহ সব ধর্মীয় অনুষ্ঠান সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করে আসছে।
তিনি জানান, প্রায় দুইশ বছর পূর্বে সাতকানিয়ার মীর্জার খিল গ্রামে হযরত মাওলানা মোখলেসুর রহমান জাহাগিরি (র.) দরগাহ শরীফ স্থাপন করেন। সে সময় থেকে হানাফী মাজহাবের ফতোয়া অনুযায়ী রোজা ও ঈদসহ সব ধর্মীয় উৎসব তারা বিশ্বের যে কোন স্থানে চাঁদ দেখা সাপেক্ষে এবং সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করে আসছে।
গ্রামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল- চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া, হারালা, পশ্চিম এলাহাবাদ, কাঞ্চন নগর, মাইজপাড়া, বড়মা, সৈয়দাবাগ, হাশিমপুর এবং সাতকানিয়ার মীর্জার খিল, চরতি, আমিলাইষ ও গাটিয়াডাঙ্গায়।
আমাদের পটুয়াখালী প্রতিনিধি জানিয়েছেন, বুধবার ঈদুল আযহা উদযাপন করবেন জেলার ২২টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ।
এদিন সকাল ৯ টায় বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামায়াত হবে। জামায়াতে ইমাম থাকবেন পীরজাদা মাওলানা নাসির বিল
bdnews24