ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সচিব ড. ফাওজুল কবির খান বললেন, ১৬ ডিসেম্বরের বিদ্যুৎ বিপর্যয়ের উৎস ছিল আশুগঞ্জ। এর কারণ তদন্তের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান আ ন ম রিজওয়ানের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ হিসেবে ঘুঘু পাখির জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়ে সচিব বলেন, "আশুগঞ্জে ফ্লাশিং-এর জন্য এ বিপর্যয় ঘটেছে। এতে ঘুঘুর জড়িত থাকার কোন সম্ভাবনা রয়েছে কিনা জানিনা। তবে আমার মনে হয়না ঘুঘুর কারণে এটা ঘটেছে।"
ভয়াবহ ঘুর্ণিঝড় সিডর আঘাত হানার একদিন পর গত ১৬ নভেম্বর দেশব্যাপী ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন গ্রহণ করে সচিব ফাওজুল কবির খান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। এ সময় ১৬ নভেম্বরের বিপর্যয়ের কারণ তদন্ত কমিটির প্রধান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান আনম রিজওয়ানও উপস্থিত ছিলেন। একই কমিটিকে ১৬ ডিসেম্বরের বিদ্যুৎ বিপর্যয়ের কারণ তদন্তের দায়িতও
bdnews24