রাজধানী মধ্যবাড্ডায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে জামালপুরে গ্রেপ্তার করেছে র্যাব। জামালপুর র্যাব-১২ এর উপ সহকারী পরিচালক হাবিবুর রহমান জানান, সোমবার মধ্যরাতে র্যাব সদস্যরা জামালপুর শহরের দড়িপাড়ায় অভিযান চালিয়ে হায়দার মল্লিক (২০) নামে ওই সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। মল্লিক মধ্যবাড্ডায় র্যাব ও অস্ত্রধারীদের মধ্যে বন্দুকযুদ্ধে জড়িত তিন অস্ত্রধারীর একজন। তার বাড়ি দড়িপাড়ায় এলাকায়।