বরিশাল, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--পিরোজপুর সদর উপজেলার ধুলারহাট গ্রাম থেকে প্রায় নয় কেজি ওজনের দু'টি বৌদ্ধ মূর্তি উদ্ধার করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার জয়নুল আবেদিনের নেতৃত্বে র্যাব-৮ এর সদস্যরা মঙ্গলবার বেলা ১২ দিকে ওই গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ওই মূর্তি দু'টি উদ্ধার করে।
মূর্তি দু'টি কষ্টি পাথরের বলে বরিশালে র্যাব-৮ এর লেফটেন্যান্ট কমান্ডর কে এম মামুন উর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, মূর্তি দুটির বাজার মূল্য ৩ কোটি টাকা।
র্যাবের ভাষ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ধুলারহাট গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তি দু'টি উদ্ধার করে। হাবিবুর রহমানকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, হাবিবুর রহমান ডাকাত দলের সদস্য। দেশের কোন এক স্থান থেকে কষ্টি পাথরের মূর্তি দু'টি ডাকাতি করেছেন তিনি। এগুলো বাইরে পাচারের পরিকল্পনা করা হচ্ছে এ সংবাদ পেয়ে র্যাব অভিযান চালায়।
হাবিবুর রহমানকে র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৫ ঘ.
bdnews24