ভোলা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রাণসামগ্রী আত্মসাতের অভিযোগে তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নওয়ার মিয়া ও সদস্য শ্যামল মাতাব্বরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার ভোলার অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম জুলফিকার আলী তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
রোববার বিকেলে ম্যাজিষ্ট্রেট আবদুল হান্নানের নেতৃত্বে পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করে।
ম্যাজিষ্ট্রেট আবদুল হান্নান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকার লোকজন ওই চেয়ারম্যান ও সদস্যকে আটক করে থানায় খবর দিলে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ প্যাকেট সৌদি ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৮ ঘ.
bdnews24