ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আদিবাসীদের জীবন-জীবিকা হুমকির মুখে ঠেলে দেবে এমন কোনো উন্নয়ন পরিকল্পনা না নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অধ্যাপক মোজাফ্ফর আহমেদ।
তিনি বলেছেন, " উন্নয়নের নামে এমন কোনো পরিকল্পনা নেয়া যাবে না, যাতে আদিবাসীদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ে।"
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন মিলনায়তনে সোমবার 'আদিবাসী জনগোষ্ঠি ও বাংলাদেশ পরিবেশ বিষয়ক সম্মেলন' এর উদ্বোধনী অনুষ্ঠানে মোজাফ্ফর আহমেদ এ কথা বলেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (বেন) যৌথভাবে দুই দিনব্যাপী এ সম্মেলন আয়োজন করে।
আদিবাসীদের রক্ষায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক মোজাফ্ফর বলেন, "এক্ষেত্রে সরকার ও এনজিওগুলোকে একযোগে কাজ করতে হবে। এছাড়া বিশ্বায়নের নামে কোনোভাবেই আদিবাসী উচ্ছেদ করা চলবে না।"
তিনি বলেন, "দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় আদিবাসী জীবন ধ্বংস করার জন্য এখন দেশ দুটির সরকার প্রকাশ্যে ক্ষমা চাইছে। আমাদের দেশে যেন সে ধরনের অবস্থার সৃষ্টি না হয়।"
অধ্যাপক আবদুল্ল
bdnews24