২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে জেএমবি নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত মঞ্জুর রহমান ১৭ আগস্ট মামলার সাজাপ্রাপ্ত আসামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 07:46 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

জয়পুরহাট, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত মঞ্জুর রহমান ১৭ আগস্ট মামলার সাজাপ্রাপ্ত আসামি। মঞ্জুরকে সোমবার ভোরে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর শাহ্ আলী জানান। মঞ্জুর জেএমবির আঞ্চলিক কমান্ডার মন্তেজার রহমানের সহযোগী হিসেবে পরিচিত। তার বাড়ি জেলা সদরের পলি কাদোয়া গ্রামে। গত ২০ জুন মন্তেজার রহমান গ্রেপ্তার হওয়ার পর মঞ্জুর তার স্থলাভিষিক্ত হয় বরে র‌্যাব জানায়। মেজর শাহ্ আলী জানান, মঞ্জুর রহমান ২০০৫ সালের ১৭ আগস্টে সারাদেশে বোমা বিস্ফোরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। মন্তেজার গ্রেপ্তার হওয়ার পর থেকে সে গোপনে সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছিলো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৩৩৩ ঘ.