২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ গ্রহণ ও ত্রাণ আত্মসাতের চেষ্টার অভিযোগে মোড়েলগঞ্জে ইউপি সদস্য গ্রেপ্তার

বয়স্কভাতার কার্ড দেয়ার নামে ঘুষ নেয়া ও ত্রাণসামগ্রী আত্মসাতের চেষ্টার অভিযোগে মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য খাদিজা বেগমকে (৩২) আটক করেছে সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2007, 01:25 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

বাগেরহাট, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বয়স্কভাতার কার্ড দেয়ার নামে ঘুষ নেয়া ও ত্রাণসামগ্রী আত্মসাতের চেষ্টার অভিযোগে মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য খাদিজা বেগমকে (৩২) আটক করেছে সেনাবাহিনী। শনিবার রাতে নিশানবাড়িয়া ইউপি কার্যালয় থেকে তাকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার রোববার বিকালে জানান, নিশানবাড়িয়া ইউনিয়নের (১,২ ও ৩ ওয়ার্ড) মহিলা সদস্য খাদিজা বেগম তার ওয়ার্ডের একাধিক দুস্থ মানুষকে বয়স্কভাতা দেয়ার কথা বলে পাঁচ'শ টাকা করে ঘুষ নেন। তিনি আরও জানান, শনিবার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণের সময় তালিকাভুক্ত মহিলাকে ত্রাণসামগ্রী না দিয়ে আত্মসাতের চেষ্টা করেন খাদিজা। এ ব্যাপারে মোড়েলগঞ্জ সেনা ক্যাম্পে অভিযোগ করা হলে সেনা সদস্যরা তাকে আটক করে। খাদিজার বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২০ ঘ.