২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নিউমোনিয়ার প্রাদুর্ভাব, ২৪ ঘন্টায় মারা গেছে চার শিশু

চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় গত কয়েক সপ্তাহে নিউমোনিয়ার প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েছে। গত ২৪ ঘন্টায় চার শিশুরু মৃত্যু হয়েছে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড ও ওয়ার্ড মাস্টার কার্যালয় সূত্রে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2007, 12:14 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় গত কয়েক সপ্তাহে নিউমোনিয়ার প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েছে। গত ২৪ ঘন্টায় চার শিশুরু মৃত্যু হয়েছে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড ও ওয়ার্ড মাস্টার কার্যালয় সূত্রে জানা গেছে। শীতের প্রকোপ বৃদ্ধি ও ঋতু পরিবর্তনের কারণে শিশুরা নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। রোববার দুপুর পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) শিশু মেডিসিন ওর্য়াডের তিনটি ইউনিটে ২০৪ জন শিশু ভর্তি হয়েছে। এই তিনটি ইউনিটে শয্যা সংখ্যা ৬৫টি। ভর্তি হওয়া এসব শিশুদের ৮০ শতাংশই নিউমোনিয়া রোগী বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান। শুধু চমেক হাসপাতাল নয়, নগরীর আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালেও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এই কারণে প্রায় দুই'শ বেডের এই হাসপাতালে ১৫ বেডের আরও একটি নতুন ইউনিট চালু করা হয়েছে। শিশু বিশেষজ্ঞ ও মা ও শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. আঞ্জুমান আরা ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অতিরিক্ত ঠান্ডা, ঋতু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের কারণে এলার্জেটিক শ্বাসকষ্টের ফলে শিশুরা নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে। তিনি বলেন, "সঠিক সময়ে চিকিৎসা নিতে না আসায় অধিকাংশ শিশুর অবস্থা জটিল হচ্ছে।" চমেক হাসপাতালে শয্যা কম থাকায় অধিকাংশ শিশু রোগীকে ওয়ার্ডের মেঝেতে রাখা হচ্ছে। শিশু ওয়ার্ডের তিনটি ইউনিটে তিনজন শিক্ষানবিশসহ সেবিকা আছেন মাত্র ছয়জন। সেবিকার অভাবে প্রতিটি ইউনিটে চিকিৎসা সেবা বিঘি