২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতিয়ার কারাগারে

জরুরি ক্ষমতা বিধিমালা ভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডার আতিয়ার রহমানকে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার রাত ১০টায় শহীদ হাসান চত্বর থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2007, 04:15 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

চুয়াডাঙ্গা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জরুরি ক্ষমতা বিধিমালা ভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডার আতিয়ার রহমানকে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার রাত ১০টায় শহীদ হাসান চত্বর থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জরুরি ক্ষমতা বিধিমালা ভঙ্গ এবং পরিস্থিতি অশান্ত করার চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করার পর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার মূখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে হাকিম এসএম শাহ জামাল মাশরেকী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৩ ঘ.