ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পবিত্র হজব্রত পালনের জন্য রোববার সকালে সস্ত্রীক সৌদি আরব যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দেন।
তিনি বলেন, "প্রধান উপদেষ্টা ১১ সদস্যের দল নিয়ে যাচ্ছেন। এর মধ্যে তার স্ত্রী নীনা আহমদ ব্যক্তিগত খরচে হজ পালন করবেন। বাকিরা সবাই সরকারি অর্থে যাবেন। এই দলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব ড. মো. কাজী আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সামরিক কর্মকর্তা রয়েছেন।"
ফাহিম মুনেম জানান, প্রধান উপদেষ্টার অনুপস্থিতিতে বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোরদের কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন।
এর আগে গত ১৩ ডিসেম্বর ধর্ম উপদেষ্টা ডা. মতিউর রহমান আট সদস্যের দল নিয়ে হজ পালন করতে সৌদি আরব যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এসএনডি/এমএ/২১০০ ঘ.
bdnews24