২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আটক সন্দেহভাজন ২৪ জঙ্গি কারাগারে

চাঁদপুরের জঙ্গি সন্দেহে আটক ২৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বিকেলে বিচারিক হাকিম আদালতের হাকিম রেজাউল করিম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2007, 02:18 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

চাঁদপুর, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের জঙ্গি সন্দেহে আটক ২৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বিকেলে বিচারিক হাকিম আদালতের হাকিম রেজাউল করিম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে কচুয়া থানার উপ-পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা মঞ্জুর আটককৃতদের আদালতে হাজির করে সিরাজুল ইসলাম মিন্টু (২৪), সাজ্জাদ হোসেন সোহেল (২৫), ইসমাইল (২৮) ও শাহীন (২৬)- এই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। তিনি আদালতকে বলেন, "এরা জঙ্গি কিনা এখনো বলা যচ্ছে না। তদন্ত সাপেক্ষে বলা যাবে। আটককৃতদের কাছ থেকে জঙ্গি লিফলেট, ধর্মীয় বই, সিডি পাওয়া গেছে। তাদের কার্যক্রম সন্দেহজনক। তাই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।" আটককৃতদের আইনজীবী আবুল কালাম সরকার তাদের জামিনের আবেদন জানিয়ে আদালতকে বলেন, "ঢাকা, কিশোরগঞ্জ ও ঝিনাইদহ জেলায় জঙ্গি সন্দেহে হিযবুত তাওহীদের সদস্যদের আটক করা হয়েছিল। কিন্তু তদন্ত সাপেক্ষে কিছু না পাওয়ায় আদালত তাদের জামিন দিয়েছিল। আদালত পরিদর্শক শাহ আলম জামিনের বিরোধিতা করে আদালতকে বলেন, এরা সরকার বিরোধী তৎপরতায় জড়িত। এদের মধ্যে জঙ্গি মনোভাব রয়েছে। দেশদ্রোহী তৎপরতা চালাতে এরা বিভিন্ন জেলা থেকে এখানে জড়ো হয়েছিল। এদের জামিন দিলে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আদালত বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছে। শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলার কচুয়া বাজার, ফায়ার সার্ভিস কার্যালয় এলাকা, খাগড়া গ্রামসহ বিভিন্ন স্থান থেকে জঙ্গি সন্দেহে ২৪ জনকে আটক করা হয়। তারা নিজেদের হিজবুত তাওহীদের সদস্য বলে পরিচয় দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন, ঢাকার মিরপুর এলাকার মৃত আবদুস সোবহানের ছেলে আবদুল হক বাবুল (৩৭) ও দক্ষিণ বাড্ডা এলাকার মাসুদ রানার ছেলে রাজিব (২৪), গাজীপুরের টঙ্গি উপজেলার তুরাগ এলাকার তাজুল ইসলামের ছেলে মাসুদুর রহমান জুয়েল (২২), মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কড়ার পাড় এলাকার আবদুল কুদ্দুসের ছেলে সাজ্জাদ হোসেন সোহেল (২৫), টঙ্গিবাড়ির উপজেলার জাকির হোসেনের ছেলে শাহীন (২৬), শ্রীনগর উপজেলার আবদুল লতিফের ছেলে রাসেল ভূঁইয়া (২৭) ও একই উপজেলার দেলদুয়ার এলাকার শেখ ইউনুসের ছেলে আমিনুল ইসলাম (২৮), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মো. কান্দু তালুকদারের ছেলে মোস্তফা তালুকদার (৩৯), বিল্লাল হোসেনের ছেলে শাহীন মাহমুদ (২৭) ও মৃত আসমত খানের ছেলে মনোয়ার হোসেন খান (৪০), ব্রাহ্মণবাড়িয়ার ফরহাদাবাগ এলাকার মৌলভী মো. মোখলেসুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৫২), ফেনীর পাঁচগাছিয়া উপজেলার মৃত বেলাল হোসেনের ছেলে জামাল উদ্দিন রুবেল (২৩) ও ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর এলাকার ফরিদুর রহমানের ছেলে রবিউল হক (৫২), বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কামরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম রবি (২০), বরিশালের গৌরনদী উপজেলার মৃত হোসেন আলী খানের ছেলে ইসমাইল (২৮), বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ কানিকাপুড় এলাকার আবদল আজিজ হাওলাদারের ছেলে আনিসুর রহমান (২০) ও বাহের চর এলাকার আবদুল লতিফ হাওলাদের ছেলে কামরুল ইসলাম (২৫), ভোলার দক্ষিণ দিঘলদি এলাকার শফিকুল ইসলামের ছেলে আল-আমিন সোহাগ (১৭), পটুয়াখালীর পূর্ব হাতালিয়া গ্রামের মৃত আফসার উদ্দিন হাওলাদারের ছেলে হাবিবুর রহমান (৩৪), খুলনার রূপসা উপজেলার সিরাজুল ইসলাম মিন্টু (২৪), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মৃত আকবরের ছেলে নাসির উদ্দিন আহমদ (২৯) ও আবদুল খালেকের ছেলে নাহিদ খান (৩৫), রাজবাড়ীর ভবানীপুর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে আবদুর রাকিব (২৪) এবং কিশোরগঞ্জের কটিয়াদী এলাকার আবদুর রহমানের ছেলে জসিম উদ্দিন (৩৪)। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০১৫ ঘ.