বদরুল আলম মাসুদ
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
বান্দরবান, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশ স্বাধীন হওয়ার ৩৬ বছর পরও স্বাধীনতার প্রকৃত অর্থ হাতড়ে বেড়াচ্ছেন খেতাবপ্রাপ্ত একমাত্র আদিবাসী মুক্তিযোদ্ধা ইউ কে চিং মারমা। স্বাধীন হলে মোটা ভাত আর কাপড়ের অভাব হবে না, তার এ আশা দিন দিন যেন আরো ধূসর হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এ মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া তাকে যেমন ক্ষুব্ধ করে তোলে, তেমনি হতাশায় করে আচ্ছন্ন।
ইউ কে চিং বীর বিক্রমের জন্ম বান্দরবান সদর উপজেলার উজানী পাড়ায় আদিবাসী মারমা স
bdnews24