ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানের অন্যতম সহযোগী মনিরুল ইসলাম মদিনাকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার যশোরের বেনাপোলের পোড়াপাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৬ এর উপ-পরিচালক সারোয়ার হোসেন জানান।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মদিনা এতদিন ভারতে পালিয়ে ছিলেন। গতকালই (শুক্রবার) সে যশোরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে মদিনাকে ওই এলাকা থেকে আটক করা হয়।"
মদিনার বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা ও যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে জানিয়ে র্যাব কর্মকর্তা বলেন, "তাকে র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
মদিনার কাছ থেকে একটি ভারতীয় পিন্তল, ১ রাউন্ড গুলি, ৩৮ ভারতীয় রুপি, দুটি মোবাইল সেট, ভারতীয় রেলের দুটি টিকিট উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে।
যশোর সদর উপজেলার ভায়না ফতেপুর সরদার পাড়ার মাওলানা এবিএম সৈয়দ হোসেনের ছেলে মনিরুল ইসলাম মদিনা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৪৩ ঘ.
bdnews24