২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা বিচারে কারো মুক্তি জাতির জন্য মঙ্গলজনক হতে পারে না: ড. কামাল

আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, সবার জন্য বিচারের মানদণ্ড সমান হওয়া উচিত। সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। কেউ আইনের উর্ধ্বে নয়। বিনা বিচারে কারো মুক্তি পাওয়া জাতির জন্য মঙ্গলজনক হতে পারে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2007, 03:33 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, সবার জন্য বিচারের মানদণ্ড সমান হওয়া উচিত। সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। কেউ আইনের উর্ধ্বে নয়। বিনা বিচারে কারো মুক্তি পাওয়া জাতির জন্য মঙ্গলজনক হতে পারে না। শুক্রবার সন্ধ্যায় নগরীর চিটাগাং ক্লাবে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, "গ্রেপ্তার হওয়া রাজনীতিবিদরা কেউই আইনের উর্ধ্বে নয়। বিনা বিচারে নয়, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তারা বেরিয়ে আসুক এটাই আমার প্রত্যাশা।" বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতিমুক্ত সমাজ গঠনের যে রোডম্যাপ নিয়ে কাজ করছে তা বাস্তবায়নে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে তিনি মত ব্যক্ত করেন। মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান ড. কামাল। স