চট্টগ্রাম, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর থানার বন্দর পাঁচ নম্বর গেটের সামনে বৃহস্পতিবার সকালে ট্রাকের ধাক্কায় জামাল উদ্দিন (২৫) নামে এক হেলপার নিহত হয়েছেন।
জামাল উদ্দিন রাঙ্গামাটি জেলার কাউখালী এলাকার মোহাম্মদ আজমের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুজিবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৬টার দিকে বন্দর ৫ নম্বর গেটে একটি পণ্যবাহী ট্রাক মোড় ঘোরানোর সময় পিছন দিক থেকে হেলপার জামালকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সকাল সাড়ে ৬টায় চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ জলিল জানান, এ ঘটনায় একটি মামলা করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসএনডি/১৪০৮ ঘ.
bdnews24