২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে নিহত ২, আহত ১৫

বোয়ালমারী উপজেলার মহিশলা সেতুর কাছে ডাইভারশন এলাকায় একটি বরযাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 05:01 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ফরিদপুর, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বোয়ালমারী উপজেলার মহিশলা সেতুর কাছে ডাইভারশন এলাকায় একটি বরযাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিকাশ (৪০) ও তপন (৪০)। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। বোয়ালমারী থানার উপপরিদর্শক আশফাকুল হক রাত সাড়ে ১০ টার দিকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের কালীবাড়ি পাড়া থেকে একটি বরযাত্রীবাহী বাস আসছিল বোয়ালমারীর গুণবহা ইউনিয়নের নয়নীপাড়া গ্রামে। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৫৮ ঘ.