ইসমাইল হোসেন
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
রাজশাহী, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ চলাকালে সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় দুই শিক্ষককে খালাস দিয়েছে আদালত। খালাস পেয়েছেন রাবির তথ্য কর্মকর্তাও। তবে মামলার আসামি ১০ শিক্ষার্থীসহ ১১ জনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার রাজশাহীর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম রুহুল আমিন এ মামলার রায় দেন।
খালাস পাওয়া শিক্ষকরা হলেন বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান সজল ও অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু। তাদের সঙ্গেই খালাস পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সাদেকুল ইসলাম।
সাজা পেয়েছেন রাবির সাবেক উপাচার্য অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকীর গাড়িচালক আতাউর রহমান আতাসহ ১০ শিক্ষার্থী। শিক্ষার্থীরা হলেন, হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ও রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, মার্কেটিং বিভাগের সরদার আয়াজ, দ্বীপায়ন সরকার দ্বীপ, মিজানুর রহমান মিঠু, ভাষা বিভাগের আবু সায়েম, ব্যবস্থাপনা বিভাগের এসএম ফখরুল ইসলাম, শামীম আহমেদ, রাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিম বিন কামাল উজ্জল, প্রাণ রসায়ন বিভাগের সাখাওয়াত হোসেন ও বাংলা বিভাগের কাজী আব্দুল লতিফ।
আদালত এদের প্রত্যেককে তিন বছর কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস কারাভোগের নির্দেশ দেয়।
আদালতের রায়ে বলা হয়, জরুরি বিধিমালার ৩(৪) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ১১ আসামিকে সাজা দেয়া হলো। তবে আসামিদের প্রায় সবাই ছাত্র, স্বল্পবয়স্ক এবং ইতোপূর্বে তাদের কোনো খারাপ আচরণের নজির না থাকায় সর্বনিম্ন শাস্তি হিসেবে তাদের এ সাজা দেয়া হয়েছে।
রায় ঘোষণার সময় অধ্যাপক সজল, অধ্যাপত তাপু, সাদেকুল ও আতা আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত ১০ শিক্ষার্থী পলাতক রয়েছেন।
রায়ে বিচারক উল্লেখ করেন, এ মামলার ভিত্তি ছিলো ঘটনার দিনে ধারণ করা ভিডিওচিত্র ও ২২ সাক্ষী। তবে ওই ভিডিও ধারণের বিষয়ে বাদি ও সাক্ষীদের পরস্পরবিরোধী বক্তব্য এবং আদালতে প্রদর্শনের ব্যবস্থা না করায় এর গ্রহণযোগ্যতা ও শিক্ষকদের জড়িত থাকার বিষয় প্রমাণিত হয়নি। গাড়ি ভাংচুরকারীদের নির্দেশ দেয়া এবং তাদের সঙ্গে মোবাইল যোগাযোগের বিষয়ে দুই অধ্যাপকের সম্পৃক্ততাও প্রমাণিত হয়নি। কারণ ডিজিএফআইয়ের গাড়ি আসার খবর দুই শিক্ষকের জানার কথা নয়, আবার মোবাইলে নির্দেশ দেয়ার মাত্র দুই মিনিটের মধ্যে লাঠিসোঁটা নিয়ে ২৫/৩০ জনের উপস্থিতি সম্ভব নয়। তাছাড়া ওই দুই শিক্ষকের মোবাইলের কল লিস্ট বিবেচনা করে গাড়ি পোড়ানোতে সহযোগিতা এবং এমন কারো সঙ্গে যোগাযোগের প্রমাণও আদালতে উপস্থাপিত হয়নি। তাই আদালত এ শিক্ষককে আদালত বেকসুর খালাস দিলো।
সাদেকুলের বিষয়ে রায়ে বলা হয়, সেদিনের ঘটনার সময় রাবির জনসংযোগ কর্মকর্তা সাদেকুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে ঘটনাস্থলে ছিলেন এবং ভিডিওম্যান সালামের সহায়তায় ভিডিও করেন। জরুরি বিধিমালা ভঙ্গের কোনো বিষয় তার ক্ষেত্রে প্রমাণিত হয়নি।
বুধবার বিকেল ৩টা ৪৫ মিনিটে রায় দেয়া হয়। রায়ের কপি পৌঁছার পর বিকাল পৌনে ৫টায় অধ্যাপক সজল, অধ্যাপত তাপু ও সাদেকুল ইসলাম কারাগার থেকে মুক্তি পান।
বুধবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আদালত চত্বরে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। রায় শোনার জন্য অভিযুক্ত শিক্ষক-কর্মকর্তার স্বজন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী ও সাংবাদিকরা আদালত ভবন চত্বরে অপেক্ষা করতে থাকেন। উৎস্যুক জনতাকে সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়।
ছাত্র বিক্ষোভে উস্কানির মামলায় খালাস পাওয়া সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান, প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক আব্দুস সোবহান, সদ্য কারামুক্ত গণযোগাযোগ বিভাগের শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, আব্দুল্ল
bdnews24