২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দূতাবাস বন্ধ থাকবে

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ থাকেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 10:24 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ থাকেবে। বুধবার দূতাবাস দুটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, বিজয় দিবস উপলক্ষে আগামী রোববার ঢাকায় আমেরিকান দূতাবাস, কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে। অন্যদিকে, যুক্তরাজ্য দূতাবাস রোববার ঢাকা ও সিলেটে তাদের কার্যালয় বন্ধ থাকবে বলে জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএ/এসএনডি/১৬১৮ ঘ.