ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দী চার শিক্ষকের মুক্তি আদায়ের প্রক্রিয়ায় হাইকোর্টে তাদের জামিন চাইতে পরিবারের সদস্যদের পরামর্শ দিয়েছেন উপাচার্য এসএমএ ফায়েজ। মঙ্গলবার রাতে তিনি প্রথমে শিক্ষকদের স্ত্রীদের ফোন করে ওই অনুরোধ করেন। পরে তার বাসায় শিক্ষকদের স্ত্রীদের নিয়ে এক বৈঠকেও জামিন চাওয়ার পন্থাটি নিয়ে আলোচনা হয়।
কারা অন্তরীণ অধ্যাপক আনোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আক্তার এই তথ্য জনিয়ে বলেছেন, "আমরা জামিন আবেদন করতে চাচ্ছি না। আমাদের আশা সরকার তাদের সম্মানের সঙ্গে নিঃশর্তভাবে মুক্তি দেবে।"
আয়েশা আক্তার বলেন, "উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ আমাকেসহ কারাবন্দী শিক্ষকদের পরিবারের সদস্যদের ফোন করে বলেন, 'আপনারা চাইলে জামিনের জন্য হাইকোর্টে আবেদন করতে পারেন। সরকারের উচ্চ পর্যায় থেকে আমাকে জানানো হয়েছে যে স্বজনরা হাইকোর্টে আবেদন করলে শিক্ষকরা জামিন পেতে পারেন।"'
শিক্ষকদের বিরুদ্ধে আগস্ট-ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া মামলায় বুধবার নিম্ন আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
আয়েশা আক্তার বলেন, তারা শিক্ষক সমিতির মাধ্যমে জেনেছেন সরকার দু' সপ্তাহের মধ্যে সম্মানের সঙ্গে শিক্ষকদের মুক্তি দেবেন।
আনোয়ার হোসেনের স্ত্রী আরও জানান, তিনি ও অধ্যাপক হারুন অর রশীদের স্ত্রী নার্গিস আক্তার রাত সাড়ে ৯টার দিকে উপাচার্যের বাসায় যান। সেখানে এ বিষয়টি নিয়ে আরও আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, বুধবার শুনানি চলার সময় কারাবন্দী শিক্ষক ও তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে করণীয় ঠিক করবেন পরিবারের সদস্যরা।
উপাচার্যের সঙ্গে এই বৈঠকে উপস্থিত থাকা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ৫৬১ নম্বর ধারার বিষয়ে আলোচনা করেছি। এই ধারায় একই সঙ্গে জামিন এবং মামলা খারিজ হয়। আমরা আলোচনা করেছি কোনটা হলে ভাল হয়। আমরা চাই
bdnews24