২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আব্বাসের বিরুদ্ধে সরকারি বাড়ি বিক্রির মামলায় অভিযোগ গঠন পিছিয়েছে

দুর্নীতির মাধ্যমে ১৮টি সরকারি বাড়ি বিক্রি করার অভিযোগে সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ ২৫ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 11:52 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মাধ্যমে ১৮টি সরকারি বাড়ি বিক্রি করার অভিযোগে সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ ২৫ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে। মঙ্গলবার শুনানির ধার্য দিনে আসামি পক্ষের আইনজীবীরা সময়ের আবেদন জানালে সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিন আগামী ১৭ ডিসেম্বর শুনানির নতুন দিন ধার্য করেন। এ নিয়ে এ মামলার অভিযোগ গঠনের শুনানি তৃতীয়বার পেছালো। ক্ষমতার অপব্যবহার করে ১৮টি সরকারি বাড়ি বিক্রির অভিযোগে গত ২৯ মার্চ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সফিউল আজম বাদি হয়ে মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, মির্জা আব্বাসসহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক ও বর্তমান কর্মকর্তারা যোগসাজশে রাজধানীর ধানমন্ডি, গুলশান, বনানী ও নিউ ইস্কাটন এলাকার ১৮টি পরিত্যক্ত বাড়ি সাজানো দরপত্রের মাধ্যমে বিক্রি করেছেন। প্রকৃত বাজার দরের চেয়ে কম দামে বাড়িগুলো বিক্রি করায় রাষ্ট্রের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা ক্ষতি হয়েছে। ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও কমিশনের উপ-পরিচালক রেজাউল হাসান তরফদার ২৫ জনকে আসামি করে আদালতে ১৫টি অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে ওই বাড়িগুলোর ক্রেতাদেরও আসামি করা হয়েছে। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন, সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাস, সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, উত্তরা আবাসিক প্রকল্পের সাবেক পরিচালক কাজী রিয়াজুল মনির, রাজউকের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আলী, রাজউকের সাবেক পরিচালক (অর্থ) হুমায়ূন খান, সাবেক গৃহায়ণ ও পূর্ত সচিব এস এম জাফরউল