২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ছয় মাসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৭৪টি

পঞ্চগড়ে গত জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত ছয় মাসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৭৪ টি। এর মধ্যে খুন হয়েছে ছয়টি, ধর্ষণের ঘটনা ঘটেছে পাঁচটি, অপহণ চারটি, নির্যাতন ও হুমকির ঘটনা ঘটেছে আটটি, অন্যান্য বিষয়ে ৫১টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 11:52 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

পঞ্চগড়, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ে গত জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত ছয় মাসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৭৪ টি। এর মধ্যে খুন হয়েছে ছয়টি, ধর্ষণের ঘটনা ঘটেছে পাঁচটি, অপহণ চারটি, নির্যাতন ও হুমকির ঘটনা ঘটেছে আটটি, অন্যান্য বিষয়ে ৫১টি। আগষ্ট ও সেপ্টেম্বর মাসে এই হার বেড়েছে। এই দুই মাসে খুন হয়েছে তিনটি, ধর্ষণের ঘটনা ঘটেছে চারটি, অপহরণ দুটি, নির্যাতন ও হুমকি ছয়টি ও অন্যান্য বিষয়ে পাঁচটি। এ ছয় মাসে এসব ঘটনায় মামলা হয়েছে ২৯টি। সোমবার রাতে 'পঞ্চগড় জেলার মানবাধিকার পরিস্থিতি' সম্পর্কিত তথ্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে। তথ্যপত্রটির প্রকাশনা উপলক্ষে পঞ্চগড় প্রেসক্লাবের হল রুমে শিক্ষা সংস্কৃতি চর্চা কেন্দ্র একটি আলোচনা সভার আয়োজন করে। সভায় সাংবাদিক ও সূধীজনদের হাতে তথ্যপত্রটি তুলে দেন শিক্ষা সংস্কৃতি চর্চা কেন্দ্রের উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। পঞ্চগড় প্রেসক্লাবের সহসভাপতি সাবিবুর রহমান সাবির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, শিক্ষা সংস্কৃতি চর্চা কেন্দ্রের কর্মপরিচালনা পর্ষদের আহবায়ক মির্জা সাবদারুল ইসলাম মুক্তা, জেলা সমন্বয়কারী সারওয়ার জামিল খন্দকার, পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী, নারী ফোরামের আহবায়ক মনিরা পারভীন মনি, অ্যাডভোকেট রওশন আকতার লাভলী, হোসনে আরা প্রমূখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৬ ঘ.