২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৩ হাজার মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত।

স্থানীয় আমদানিকারকদের মাধ্যমে ৪৩ হাজার মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বিকালে অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 02:41 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্থানীয় আমদানিকারকদের মাধ্যমে ৪৩ হাজার মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বিকালে অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত এ বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, "৪৩ হাজার মেট্রিক টন চাল কিনতে সরকারের ১১৫ কোটি ৫১ লাখ টাকা ব্যয় হবে। প্রতি কেজি চাল ২৫ টাকা ৪৯ পয়সা থেকে ২৭ টাকা ৬৫ পয়সা দরে কেনা হবে।" মির্জ্জা আজিজ আরো জানান, ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার ক্ষতিগ্রস্ত টারবাইন পুনর্বাসন করতে ১০৩ কোটি টাকা ব্যয় হবে। এ ব্যয় সংক্রান্ত একটি প্রস্তাব আজকের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমএ/২০২৯ঘ.