২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় চাঁদ দেখা কমিটি বসছে মঙ্গলবার

ঈদুল আযহার তারিখ নির্ধারণ ও জিলহজ্জ ১৪২৮ হিজরি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য মঙ্গলবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সোমবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 02:27 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঈদুল আযহার তারিখ নির্ধারণ ও জিলহজ্জ ১৪২৮ হিজরি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য মঙ্গলবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সোমবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা ৬টায় ওই বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ডা. এ এস এম মতিউর রহমান। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন বা ফ্যাক্স করে জানানোর অনুরোধ করেছে কমিটি। ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭, ৯৫৫৫৯৫১, ৯৫৫৫৯৪৭ টেলিফোন নম্বর বা ০২- ৯৫৬৩৩৯৭ নম্বরে ফ্যাক্স করে তথ্য জানানো যাবে বলে তথ্য বিবরণীতে বলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএ/২০১৫ঘ.