২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত

পুরনো ঢাকায় সোমবার সকালে সিএনজি ফিলিং স্টেশনে একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হলে দুটি গাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একটি গাড়ির আরোহী আহতও হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 09:50 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--পুরনো ঢাকায় সোমবার সকালে সিএনজি ফিলিং স্টেশনে একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হলে দুটি গাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একটি গাড়ির আরোহী আহতও হয়েছেন। জয়কালী মন্দির এলাকার ওই ঘটনাস্থল থেকে সূত্রাপুর থানার উপ পরিদর্শক রেজা উল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১ টার দিকে এইচএস এন্টারপ্রাইজ সিএনজি ফিলিং স্টেশনে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো- গ- ১১- ২৬২৮) গ্যাস নিতে এলে হঠাৎ এর সিলিন্ডার বিস্ফোরিত হয়। প্রচণ্ড শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ফলে গাড়িটির পেছনের অংশ বিধ্বস্ত হয়েছে। তিনি জানান, বিস্ফোরণের ফলে পাশের একটি গাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। ওই গাড়ির আরোহী সূত্রাপুরের বাসিন্দা নাজনীন (৩৮) আহত হন। নাজনীনের বাঁ হাতের একটি আঙুল উড়ে গেছে। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলিন্ডার বিস্ফোরিত হওয়া গাড়িটির চালক পালিয়ে গেছে বলেও উপ পরিদর্শক রেজা উল ইসলাম জানান। স