চট্টগ্রাম, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোরা চট্টগ্রাম বন্দরে পাকিস্তানী বাহিনীর কড়া পাহারার মধ্যে লিম্পেট মাইন দিয়ে একের পর এক জাহাজ ডুবিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিলেন। সেই নৌ কমান্ডোদের এক গ্র"পের উপ-অধিনায়ক ছিলেন মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম, বীর প্রতীক। একাত্তরে মাত্র ২৩ বছরের যুবা এই বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম বন্দরে 'অপারেশন জ্যাকপট' ছাড়াও শীতলক্ষ্যায় নৌ কমান্ডো অভিযানেও নেতৃত্ব দেন। কিন্তু স্বাধীনতার ৩৬ বছর পর আজ সেসব অর্জনের অনেকটাই অর্থহীন মনে হচ্ছে তার কাছে।
মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর দিনগুলি ও দুঃসাহসিক অভিযানের স্মৃতিচারণ করতে গিয়ে শুরুতেই ফারুক
bdnews24