২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন রক্ষায় ২০ বছর গাছ কাটা বন্ধের দাবি বাপা'র

সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষায় কমপক্ষে ২০ বছর গাছ কাটা বন্ধ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। শনিবার বাপা'র জাতীয় পরিষদ সদস্য ও খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 04:19 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

খুলনা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষায় কমপক্ষে ২০ বছর গাছ কাটা বন্ধ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। শনিবার বাপা'র জাতীয় পরিষদ সদস্য ও খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, ঘূর্ণিঝড় সিডরে সুন্দরবনের প্রায় ১০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এ বন আগের অবস্থায় ফিরে যেতে অন্তত ৫০ বছর সময় লাগবে। তাই সুন্দরবন রক্ষার স্বার্থে কমপক্ষে ২০ বছর সব ধরনের গাছ কাটা বন্ধ রাখা দরকার। এছাড়া সুন্দরবনের বাওয়ালী, মৌয়ালী, জেলে ও বনজীবীদের বিকল্প আয়ের ব্যবস্থা করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২২১০ ঘ.