২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বোমা হামলায় একজন নিহত

সদর উপজেলার ধোপবিলা গ্রামে শনিবার রাত সোয়া সাতটার দিকে দুস্কৃতিকারীদের বোমা হামলায় আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 03:50 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার ধোপবিলা গ্রামে শনিবার রাত সোয়া সাতটার দিকে দুস্কৃতিকারীদের বোমা হামলায় আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আনোয়ার ওই গ্রামেরই মৃত আব্দুল জলিলের ছেলে। ১৪-১৫ বছর আগে তার বড় ভাই আজিম উদ্দিনকেও দুস্কৃতিকারীরা কুপিয়ে হত্যা করেছিল। পুলিশ সুপার আব্দুল খায়ের জানান, শৈলমারী হাট থেকে বাইসাইকেলে করে আনোয়ার বাড়ি ফিরছিল। গ্রামের নির্জন স্থানে পৌঁছালে চরমপন্থিরা তাকে লক্ষ করে বোমা নিক্ষেপ করে। বোমাটি তার পিঠের উপর বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ এখন পর্যন্ত তা নিশ্চিত করতে পারেনি। তবে রাত নয়টার দিকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল জনযুদ্ধের মুখপাত্র পরিচয় দিয়ে রাজিব আহমেদ নামে এক ব্যক্তি টেলিফোনে সাংবাদিকদের কাছে এই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছেন। রাজিব আহমেদ টেলিফোনে জানান, নিহত আনোয়ার বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য ছিল এবং এলাকায় অত্যাচার করতো। পার্টির (জনযুদ্ধের) সিদ্ধান্ত অনুযায়ী তাকে হত্যা করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৪৬ ঘ.