টাঙ্গাইল, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইল শহরের বেড়াবুচনা এলাকায় খাদ্যে বিষক্রিয়ায় এক মহিলার মৃত্যু হয়েছে। এছাড়া তার পরিবারের ছয় সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে আছে।
শনিবার সকালে ভাত খাওয়ার পর লেবু মিয়ার পরিবারের সাতজন অসুস্থ হয়ে পড়ে। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার স্ত্রী আমেনা বেগম (৩০) মারা যান।
লেবু মিয়া, তার সন্তান অন্তরা, জামিরন, রাসেল, ভাই আনোয়ার ও ভাইয়ের স্ত্রী রোজিনা হাসপাতালে চিকিৎসাধীন।
জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আতিকুর রহমান জানান, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এরা অসুস্থ হয়ে পড়েন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩২ ঘ.
bdnews24