২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচারকালে কসবা সীমান্তে তৈরি পোশাক আটক

কসবা উপজেলার হাকর সীমান্তপথে ত্রিপুরায় পাচারের সময় বিপুল পরিমাণ তৈরি পোশাক আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 11:56 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কসবা উপজেলার হাকর সীমান্তপথে ত্রিপুরায় পাচারের সময় বিপুল পরিমাণ তৈরি পোশাক আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার উপ-পরিদর্শক আবু তাহেরের নেতৃত্বে পুলিশের একটি দল সীমান্ত এলাকার মাত্র ৫০০ গজ দুর থেকে এসব তৈরি পোশাক আটক করে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, চোরাকারবারীরা সীমান্তে কাটাতারের বেড়ার ফাঁক দিয়ে জিনিসপত্র পাচার করে থাকে। শনিবার একদল চোরাকারাবী তৈরি পোশাক পাচারকালে পুলিশ অভিযান চালায়। চোরাকারবারীরা পোশাক ফেলে পালিয়ে যায়। তিনি জানান, উদ্ধার করা পোশাকের মধ্যে আছে জ্যাকেট, টিশার্ট, ট্রাউজার, শর্টপ্যান্ট ও ক্যাপসহ শীতের বিভিন্ন পোশাক। এগুলোর আনুমানিক দাম ১৫ লাখ টাকা। অতিরিক্ত পুলিশ সুপার ফরিদ আহম্মেদ জানান, আদালতের অনুমতি সাপেক্ষে এ সব পোশাক ঘূর্ণিঝড় দুর্গতদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডারে দেয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫০ ঘ.