২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকার শক্তিশালী করণে সুপারিশমালার বাস্তবায়ন শিগগিরই

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী ও গতিশীল করতে শওকত আলী কমিটির সুপারিশমালা শিগগিরই বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল। শনিবার সকালে তিনি টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শওকত কমিটির সুপারিশমালা পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় সরকার বিভাগের তিন যুগ্ম সচিবের নেতৃত্বে গঠিত তিনটি কমিটির কাজ সম্ভবত শেষ হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 11:28 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী ও গতিশীল করতে শওকত আলী কমিটির সুপারিশমালা শিগগিরই বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল। শনিবার সকালে তিনি টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শওকত কমিটির সুপারিশমালা পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় সরকার বিভাগের তিন যুগ্ম সচিবের নেতৃত্বে গঠিত তিনটি কমিটির কাজ সম্ভবত শেষ হয়েছে।" উপদেষ্টা জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী ও গতিশীলকরণ কমিটি প্রণীত সিটি কর্পোরেশন অধ্যাদেশ, পৌরসভা অধ্যাদেশ এবং ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ অধ্যাদেশ এর খসড়া পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটিগুলো। তিনটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করার পর তা অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে পাঠানো হবে জানিয়ে আনোয়ারুল ইকবাল বলেন, "অধ্যাদেশ তিনটি জারির পরপরই শওকত আলী কমিটির সুপারিশমালা বাস্তবায়ন করা হবে।" সুপারিশমালা পর্যালোচনার জন্য গঠিত তিন কমিটির কার্যক্রমের সর্বশেষ অবস্থা জানার জন্য স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও একটি কমিটির প্রধান মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন স্থানীয় সরকার উপদেষ্টা। মিজানুর রহমানের সঙ্গে টেলিফোনে যোগযোগ করা হলে তিনি বলেন, "আমাদের প্রতিবেদন স্থানীয় সরকার সচিবের কাছে গত সপ্তাহে জমা দেয়া হয়েছে। উপদেষ্টার সম্মতি পাওয়ার পর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে তিনটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হবে।" স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী ও গতিশীল করতে প্রয়োজনীয় সুপারিশমালাসহ বিস্তারিত প্রতিবেদন তৈরির জন্য চলতি বছরের ১ জুলাই সাবেক কৃষিসচিব এ এম এম শওকত আলীকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। চার খণ্ডে প্রণীত এ কমিটির প্রতিবেদনটি ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। চার খণ্ডের প্রতিবেদনের মধ্যে প্রথমটি হচ্ছে মূল প্রতিবেদন, দ্বিতীয়টি জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ সংক্রান্ত একীভূত খসড়া অধ্যাদেশ, তৃতীয়টি হচ্ছে পৌরসভা সংক্রান্ত খসড়া অধ্যাদেশ এবং চতুর্থটি সিটি কর্পোরেশন সংক্রান্ত একীভূত খসড়া অধ্যাদেশ। গ্রাম সরকার বিলুপ্ত করে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু এবং শহর অঞ্চলে বিদ্যমান দুই স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা অক্ষুণ