২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচার হলে অনেক সংস্কার সহজ হয়ে যাবে : জাকারিয়া পিন্টু

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ফুটবলারদের অবদানও অনেক। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারাও নেমে পড়েছিলেন যুদ্ধে। তবে রাইফেল নয়,তাদের হাতিয়ার ছিল ফুটবল। তা নিয়েই লড়েছেন স্বাধীনবাংলা ফুটবল দলের হয়ে। সাবেক জাতীয় ফুটবলার জাকারিয়া পিন্টু ছিলেন সেই দলের অধিনায়ক। বিজয়ের মাসে তার মুক্তিযুদ্ধের স্মৃতি ও প্রাসঙ্গিক অনেক কথাই বলেছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর সিনিয়র প্রতিবেদক সনৎ বাবলাকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 07:20 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম : কী কী বিষয় আপনাকে মুক্তিযুদ্ধে যেতে উদ্বুদ্ধ করেছিল ? জাকারিয়া পিন্টু : আসলে পাকিস্তানে সবসময়ই আমরা (পূর্বপাকিস্তানীরা) বৈষম্যের শিকার হয়েছি। সব সুযোগ-সুবিধা ছিল পশ্চিম পাকিস্তানীদের জন্য। এসব দেখে বিদ্রোহ করে নিজের তারুণ্য। বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের ডাক দিলেন তখন আমাদের সামনে সুযোগ এসে গেল । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম : একজন ফুটবলার হিসেবে আপনার মুক্তিযুদ্ধটা কেমন ছিল? জাকারিয়া পিন্টু : অমি সাত নম্বর সেক্টরে কাজ করেছি। পশ্চিম দিনাজপুর জেলার বালুঘাট অঞ্চলে ছিলাম। এই সেক্টরের কমান্ডার ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল কাজী নুরুজ্জামান। আমি ছিলাম রিসিপশন ক্যাম্পের অধিনায়ক। মুক্তিযুদ্ধে আগ্রহীদের প্রথমে আমাদের কাছে আসতে হতো। আগ্রহীদের যাচাই-বাছাই করে উপযুক্তদের সশস্ত্র যুদ্ধে নেওয়া হতো। পরে অবশ্য আমাকে স্বাধীন বাংলা ফুটবল দলে চলে যেতে হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম : স্বাধীন বাংলা ফুটবল দল গড়ার আইডিয়াটা কার? এমন দল গড়ার উদ্দেশ্যইবা কী ছিল ? জাকারিয়া পিন্টু : কে প্রথম এই দল গড়ার কথা ভেবেছিল তা আমার জানা নেই। তবে যার মাথা থেকেই আসুক এটা দারুণ একটা কাজ হয়েছে। মাঠে ফুটবল খেলেও যে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়া যায়,লোকজনকে উদ্বুদ্ধ করা যায়, তা না দেখলে বিশ্বাস হতোনা। এসবের বাইরে মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল সংগ্রহও ছিল স্বাধীন বাংলা ফুটবল দল গড়ার অন্যতম উদ্দেশ্য। তবে একটা কথা বলি, আমি কিন্তু প্রথমে স্বাধীন বাংলা ফুটবেেল দলর সঙ্গে ভারতে যেতে চাইনি। জুন মাসে মুজিবনগর থেকে স্বাধীন বাংলা ফুটবল দল গঠনের জন্য যখন ডাক এলো, তখন আমার মন খারাপ হয়ে যায়। আমি যেতে চাইনি। বেতার ও পত্রিকার মাধ্যমে বিভিন্ন শিবিরগুলো থেকে ফুটবলারদের মুজিবনগরে আসতে বলা হয়। পরে ৪০ জন থেকে ৩০ জন বেছে নেয়া হলো স্বাধীন বাংলা ফুটবল দলের জন্য। দলের অধিনায়ক করা হয় আমাকে। এটা আমার জীবনের এক পরমপ্রাপ্তি। ব্রাজিল, জার্মানি কিংবা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার খেলোয়াড়দের তো অনেক সুনাম। ফুটবল বিশ্বের সবাই তাদের চেনে। কিন্তু দেশের স্বাধীনতার ইতিহাসে তাদের অংশীদারিত্ব নেই, বলার মতো কোনো অবদানও নেই। কিন্তু আমার বা আমার মতো কয়েকজন ফুটবলারের তা আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম : মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতি এখনো নিশ্চয়ই নাড়া দেয়... জাকারিয়া পিন্টু : তা তো অবশ্যই। সে সময়ের স্মৃতি তো অনেক। এর মধ্যে '৭১