লালমোহনের দুই ওয়ার্ড কমিশনারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক
ভোলার লালমোহন পৌরসভার দুই ওয়ার্ড কমিশনারকে শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে যৌথবাহিনী। পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কমিশনার ইমাম হোসেন ও ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার আমজাদ হোসেনকে লালমোহন বাজার থেকে আটক করে যৌথবাহিনীর দায়িত্বে থাকা চরফ্যাশন নৌ-কন্টিনজেন্ট সদস্যরা। পরে তাদের চরফ্যাশন নৌ-কন্টিনজেন্ট কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।