২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ১৭ আগস্ট বোমা হামলা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

দিনাজপুরে সিরিজ বোমা হামলা মামলার পলাতক আসামি নজরুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিনাজপুর শহরের রামসাগর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2007, 09:30 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

দিনাজপুর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে সিরিজ বোমা হামলা মামলার পলাতক আসামি নজরুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিনাজপুর শহরের রামসাগর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নজরুল কোতয়ালী থানার খানপুর ভিতরপাড়া গ্রামের ডা. আফতাবুদ্দিনের ছেলে। তিনি জেএমবির প্রশিক্ষক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯ টায় রামসাগর সড়ক থেকে নজরুলকে গ্রেপ্তার করা হয়। তিনি সিরিজ বোমা হামলার মামলার (নম্বর-৩২) আসামি। নজরুলকে কোতয়ালী থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে মতিয়ার রহমান জানান। ২০০৫ সালের ১৭ আগষ্ট দিনাজপুরের আদালত চত্বর, জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর, কোতয়ালী থানার সামনে, কেন্দ্রীয় বাস টার্মিনা ও গাউস উল আজম চক্ষু হাসপাতালের সামনে বোমা হামলা চালায় জেএমবি জঙ্গিরা। এতে দুই পথচারী আহত হন। এ ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা হয়। এ পর্যন্ত পাঁচ আসামি গ্রেপ্তার হয়েছে। অপর একজন বর্তমানে পলাতক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫২৫ ঘ.