২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিওআইপি-র যোগসূত্রের খোঁজে গ্রামীণফোনে তল্লাশি

বেসরকারি মোবাইলফোন কোম্পানি গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আর্থিক লেনদেন ও কারিগরি তথ্যসংক্রান্ত বেশকিছু কাগজপত্র ও ফাইল জব্দ করেছে র‌্যাব। দেশে গত কয়েক বছর অবৈধভাবে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল-এর (ভিওআইপি) যে ব্যবসা চলেছে তার যোগসূত্র খুঁজতেই দৃশ্যত এই অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত র‌্যাবের তল্লাশি চলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 09:11 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেসরকারি মোবাইলফোন কোম্পানি গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আর্থিক লেনদেন ও কারিগরি তথ্যসংক্রান্ত বেশকিছু কাগজপত্র ও ফাইল জব্দ করেছে র‌্যাব। দেশে গত কয়েক বছর অবৈধভাবে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল-এর (ভিওআইপি) যে ব্যবসা চলেছে তার যোগসূত্র খুঁজতেই দৃশ্যত এই অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত র‌্যাবের তল্লাশি চলে। প্রায় একই সময়ে অ্যাকসেসটেল নামে একটি ব্রডব্যান্ড সেবাদানকারী কোম্পানির কার্যালয়ে অভিযান চালিয়ে বেশকিছু ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব। গ্রামীণফোনের কাছ থেকে ই-ওয়ান সংযোগ নিয়ে এই প্রতিষ্ঠানটি অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করেছিল বলে র‌্যাব কর্মকর্তারা জানান। অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার কর্মকর্তা মেজর মোহাম্মদ শামসুজ্জোহা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে গুলশান এক নম্বরে সেলিব্রেশন পয়েন্ট ভবনে গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে অভিযান শুরু করা হয়। রাত একটায় তিনি বলেন, "অভিযান চলছে। ইতিমধ্যে গ্রামীণফোনের কার্যালয় থেকে অর্থনৈতিক লেনদেন এবং টেকনিকাল ডাটা সংক্রান্ত বেশ কিছু ফাইল ও কাগজপত্র জব্দ করা হয়েছে। এগুলো যাচাইবাছাই করে দেখতে দুই-তিনদিন সময় লাগবে। পরে প্রয়োজন হলে আরও কাগজপত্র জব্দ করা হবে।" তিনি জানান, একই সময়ে বাংলামোটরে কনকর্ড টাওয়ারে অ্যাকসেসটেলের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়। র‌্যাব সদস্যরা এ সময় সেখান থেকে কার্টনবন্দি অবস্থায় ভিওআইপি ব্যবসায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে। মেজর শামসুজ্জোহা বলেন, "একসেসটেল ২০০৬ সালের জুন-জুলাই থেকে শুরু করে ২০০৭ এর ফেব্র"য়ারি পর্যন্ত গ্রামীণফোনের কাছ থেকে ই-ওয়ান সংযোগ নিয়ে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করেছে। বিটিআরসি ও র‌্যাব যৌথভাবে ভিওআইপি বিরোধী অভিযান শুরু করলে তারা এসব সরঞ্জাম খুলে কার্টনবন্দি করে রাখে।" গ্রাহক সংখ্যার ভিত্তিতে দেশের বৃহত্তম মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন অবৈধ ভিওআইপি ব্যবসার দায়ে ইতিমধ্যে ১৬৮ কোটি টাকা জরিমানা পরিশোধ করেছে। সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করার অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) কোম্পানিটিকে এই জরিমানা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০২১৯ ঘ.