২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে দুদকের মামলা

ব্যক্তিস্বার্থে সরকারি অর্থব্যয়ে সেতু নির্মাণের অভিযোগে সাবেক টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 04:02 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

রাজশাহী, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিস্বার্থে সরকারি অর্থব্যয়ে সেতু নির্মাণের অভিযোগে সাবেক টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তানোর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল হক জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সৈয়দ আহাম্মদ দুর্নীতি দমন আইনে তানোর থানায় মামলাটি দায়ের করেন। তানোর থানার যুবদলের আহ্বায়ক মফিজ চেয়ারম্যানকেও এ মামলায় আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ওয়ার্ক প্ল্যান অনুমোদন হওয়ার আগেই তানোর থানা যুবদলের আহ্বায়ক মফিজ চেয়ারম্যান ও ব্যারিস্টার আমিনুল হক প্রভাব খাটিয়ে সেতুটি নির্মাণ করান। সেতুটি জনগণের কোনই কাজে আসছে না। শুধু মফিজ চেয়ারম্যানের ব্যক্তিস্বার্থে সুন্দরপুর ও জুড়ানপুর রাস্তার মাঝে চান্দুড়িয়া খালের ওপর তার বাগান বাড়িতে যাতায়াতের সুবিধার জন্য সেতুটি নির্মাণ করা হয়। এতে সরকারের ১৬ লাখ ১৫ হাজার ৫৫৩ টাকা ক্ষতি হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৫৩ ঘ.